সরাইলে গুদামে মিললো সাড়ে ১১ হাজার লিটার সয়াবিন তেল
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গুদামে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন অভিযান চালিয়ে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, উপজেলার বিকেল বাজারের বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। অতিরিক্ত তেল মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারহানা নাসরিন বলেন, ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেছেন। দ্রুত সময়ে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল