ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০০ লিটার সয়াবিন জব্দ, আগের দামে বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ার একটি দোকানে অভিযান চালিয়ে অন্তত ১ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
শনিবার (১৪ মে) দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা করে বোতলের গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সয়াবিন তেলগুলো বোতলের গায়ে লেখা দামে বিক্রি করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল