নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে আকরাম মিয়া (৩৮) নামের এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৬ মে) দুপুরে নবীনগর পৌর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। আকরাম নবীনগর পৌরসভার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।
মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, অভিযান চলাকালে এক ব্যবসায়ীর কাছে থাকা মাংস খাওয়ার অনুপযোগী বলে জানান ভ্যাটেনারি সার্জন। পরে মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল