ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি, খোলা আকাশের নিচে পাঠদান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাউনি উড়ে গেছে। শিক্ষা কার্যক্রম সচল রাখতে খোলা আকাশের নিচেই পাঠদান করেছেন শিক্ষকরা।
উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামের বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার (১৬ মে) রাত ৯টার দিকে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টির টিনের ছাউনি উড়ে যায়।

বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘কালবৈশাখী ঝড়ে আমার শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে গেছে। কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে তাদের নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস করিয়েছি। তবে রোদে বাচ্চাদের নিয়ে ক্লাস করতে অনেক সমস্যা হয়েছে।’
গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী খাতুন জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের কাছে একটি আবেদন দিয়েছেন। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল