বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।
এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব হোসেন ভারতের হিলি ১৮০-বিএসএফের আইসিপি কমান্ডার এএসআই সুশীল কুমারের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন ও একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন বলেন, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।
মাহাবুর রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল