ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবারির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই গ্রুপের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আব্দুল হেকিম টাক্কা (৩২), আব্দুর রহমানের ছেলে চুন্নু মিয়া (৩০), বাবুল মিয়ার স্ত্রী রুপসা বেগম (৪৫), মৃত কাজী সোনা মিয়ার ছেলে কাজী সিরাজ (৬২) ও তার ছেলে কাজী সালেক মিয়া (৩৭), ফয়জুল হক মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩২) ও সালেক মিয়া (৩৪), হান্নান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আলিম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।
আরও পড়ুন: মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ
আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। এরমধ্যে মাদক কারবারি আব্দুল হেকিম ওরফে টাক্কাকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুর মাদকের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ গ্রামে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, আব্দুল হেকিম টাক্কা একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরোধিতা করায় স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সে বিরোধে বিকেলে স্থানীয়দের সঙ্গে তার সংঘর্ষের ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কী নিয়ে এ ঘটনায় বিস্তারিত পরে বলা যাবে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ