ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় নারীর (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিবুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অজ্ঞাত এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: উখিয়ায় অটোরিকশার ধাক্কায় রোহিঙ্গা নারী নিহত
এসআই আজিবুর রহমান আরও বলেন, ধারণা করা হচ্ছে ভোরে ট্রেন থেকে পড়ে কিংবা রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
মঞ্জুরুল ইসলাম/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত