প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে বাগবিতণ্ডা, ফাঁস নিলেন স্ত্রী
বগুড়ার আদমদীঘিতে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে বাগবিতণ্ডার পর অভিমান করে আত্মহত্যা করেছেন স্ত্রী লিমা আক্তার (১৯)।
সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমা উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামের প্রবাসী মিঠু হোসেনের স্ত্রী।
জানা গেছে, উপজেলার তারতা গ্রামের আজিজার রহমানের ছেলে মিঠু হোসেন ছয় বছর ধরে মালয়েশিয়া থাকেন। একবছর আগে গাইবান্ধার পলাশবাড়ীর খলিলের মেয়ে লিমার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় তার। সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের পর লিমা তার শ্বশুর বাড়ি থাকেন।
আরও পড়ুন: ‘আমি হেরে গেলাম, স্বপ্নগুলো পূরণ হলো না’
রোববার রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী মিঠুর সঙ্গে বাগবিতণ্ডা হয় লিমার। একপর্যায়ে রাত ১১টার দিকে ঘরের আঁড়ার সঙ্গে ওড়নার পেঁচিয়ে ফাঁস নেন তিনি। তাদের মধ্যে বাগবিতণ্ডার বিষয়টি প্রবাস থেকে মিঠু তার বাবাকে মুঠোফোনে জানান। এরপর লিমার শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ