টঙ্গীতে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় সড়কের পাশে প্রায় বছর খানেক যাবত একটি কাভার্ডভ্যান দাঁড় করিয়ে রাখা ছিল। কাভার্ডভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছে মালিকপক্ষ ও সামনের চাকা ছিল পাংচার। বৃহস্পতিবার রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত দাহ্য পদার্থ ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনার পর গাড়ির চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এস কে তুহিন জাগো নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমিনুল ইসলাম/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল