কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কারাগারে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লক্ষ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ২ বন্দির মৃত্যু
কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূঁইয়া। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল