গাজীপুরে দুই বাংলার শিক্ষক-সাহিত্যিকদের মিলনমেলা
গাজীপুরে এপার বাংলা এবং ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) গাজীপুরের এক রিসোর্টে ‘জাগ্রত ব্যবসায়ী জনতা’র আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর সভাপতিত্বে মিলন মেলায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল ও কবি আসাদ কাজল প্রমুখ।

মিলন মেলায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। ডিসেস্বর আমাদের বিজয়ের মাস, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এ আয়োজনে বিভিন্ন পেশার ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে আমাদের পারস্পরিক সৌহার্দ্য, মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত হবে।
মিলন মেলায় ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি-সাহিত্যিক অংশ নেন। এ ছাড়া বাংলাদেশের ২৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলনমেলায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
আমিনুল ইসলাম/এনআইবি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল