ঈগল প্রতীকে লড়বেন আব্দুল লতিফ বিশ্বাস
সিরাজগঞ্জ-৫ আসনে ঈগল প্রতীকে লড়বেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। নির্বাচনে অংশ নিতে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান আব্দুল লতিফ বিশ্বাসের চাহিদা অনুযায়ী এ প্রতীক বরাদ্দ দেন।
আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬ সালে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য ও ২০০৮ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দুবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেও এবার না পাওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এ আসনে নৌকার প্রতীক পেয়েছেন মণ্ডল গ্রুপের চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মণ্ডল।
এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক, জাতীয় পার্টির ফজলুল হক ও বিএনএমের আব্দুল হাকিম নির্বাচনে অংশ নিবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এম এ মালেক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ