ঈশ্বরদীতে গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
পাবনার ঈশ্বরদীতে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ও গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হয়।

জানা যায়, দুপুর দেড়টার দিকে গোকুলনগর গ্রামে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এসময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে মাজদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশেপাশে দফায় দফায় ককটেল বিস্ফারণ ঘটে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গুলি ও ককটেল বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
শেখ মহসীন/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ