ভোটগ্রহণ শেষে বর্জনের ঘোষণা হিরো আলমের
অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসে মনোনীত ডাব মার্কার প্রার্থী হিরো আলম।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।
হিরো আলম বলেন, এবারের নির্বাচনেও নানারকম অনিয়ম হয়েছে। এসব নিয়ে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে কথা বলবো।
বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে