বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০
বগুড়া জেলার শাজাহানপুরে হানিফ পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাক চালক ও বাসের হেলপারসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের উত্তর পাশে বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সহজ হবে না বিএনপির জয়, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
- ২ মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
- ৩ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ৪ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ স্বতন্ত্রের পক্ষে প্রচারণা, বহিষ্কার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা