কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার হোমনায় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার লালবাগ এলাকার থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম রায়জুলের নেসা (৬৫)। তিনি ওই এলাকার মৃত চাঁদ মিয়ার স্ত্রী। অপরদিকে অভিযুক্ত আবুল হোসেনকে (৪২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আবুল হোসেন ও তার মা রায়জুলের নেসা একাই ঘরে থাকতেন। মঙ্গলবার দিনগত রাতে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আবুল হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী সেজে আর অশ্লীলতা ছড়াবেন না রেদোয়ান, দিলেন মুচলেকা
- ২ দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু
- ৩ মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
- ৪ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া
- ৫ সংস্কারের অভাবে ৮ বছর ধরে বিকল কোটি টাকার সেচপাম্প, কৃষকদের নাভিশ্বাস