ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় প্রাইভেটকার চালক নিহত

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২০ মে ২০১৬

যশোরে বাসচাপায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এসময় ৪ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যুব উন্নয়ন অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক আসাদুজ্জামান (৩২) যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে।

আহতরা হলেন, মণিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) ও তাদের সন্তান তাসিম (৩) এবং কেশবপুরের ভালুকঘর গ্রামের শামীম (২৭)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাবিবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যশোর যুব উন্নয়ন অধিদফতরের সামনে যশোরগামী প্রাইভেটকারের সঙ্গে মাগুরাগামী একটি বাসের সংষর্ঘ হয়। এতে প্রাইভেটকারের চালক আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে একই পরিবারের ৩ জনসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন রহমান/এফএ/পিআর

আরও পড়ুন