ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে জোর দিলেন রূপালী ব্যাংকের এমডি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬

খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। ব্যাংকটির ‘ব্যবসায়িক পর্যালোচনা সভায়’ এ কথা বলেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার অংশগ্রহণে মার্চ ২০২৬ ভিত্তিক এই ব্যবসায়িক পর্যালোচনা সভা রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব‍্যাংকের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

এতে সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। সভায় স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের মহাব‍্যবস্থাপক ও করপোরেট-১ শাখার উপ-মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএআর/এমআইএইচএস