ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

কবি হাসান আফীফের ‌‘অনশনে কিছু সূর্যমুখী ফুল’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৩ মার্চ ২০২৬

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কবি হাসান আফীফের কাব্যগ্রন্থ ‘অনশনে কিছু সূর্যমুখী ফুল’। বইটির প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী। প্রকাশ করেছে বইমই প্রকাশনী। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

বইটি রকমারিসহ বইমই প্রকাশনীর ৩৯৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এর আগে ২০২৫ সালে নয়া উদ্যোগ প্রকাশনী থেকে তার প্রথম কাব্যগ্রন্থ ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ’ প্রকাশিত হয়।

প্রকাশক জানান, এই গ্রন্থে প্রেম আছে। তবে তা সরল রোমান্টিকতায় সীমাবদ্ধ নয়। এখানে প্রেম দীর্ঘ অপেক্ষা, দহন আর অন্তর্গত সংলাপের নাম। জীবনবোধ, টানাপোড়েন এবং দুঃখকে আত্মস্থ করার শিল্প। সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে প্রতীকী অনশনমঞ্চ। যেখানে সূর্যমুখী ফুলগুলোও প্রতিবাদের ভাষা শেখে।

কবি হাসান আফীফ বলেন, ‘পাঠকদের কথা চিন্তা করেই নতুন কবিতার বই বের করার সাহস করেছি। এটি এমনই এক কবিতার বই, যা যে কোনো শ্রেণির কবিতার পাঠককে আকৃষ্ট করবে। কবিতা আমার প্রেমের বাতিঘর।’

এসইউ

আরও পড়ুন