ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

কাব্যগ্রন্থ ‌‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৪ মার্চ ২০২৬

কবি বেলায়েত হোসেনের কাব্যগ্রন্থ ‘কে হাঁটে আমার সাথে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহ্য থেকে প্রকাশিত বইটি সম্পর্কে লেখক ও গবেষক প্রফেসর মোস্তফা মোহাম্মদ বলেন, ‘কবিতায় আত্মদহন, আত্মহনন এবং আত্মখনন চলে। কবিতা লেখা যায় না, কবিতা লিখিত হয়। প্রকৃতি থেকে চিন্তায়, চিন্তা থেকে কাগজে লাফিয়ে পড়ে কবিতা।’

কবি, লেখক ও গবেষক আনোয়ার কবির বলেন, ‘বইটি পাঠে পাঠক ফিরে যাবেন নস্টালজিয়ায়। মনে হবে বইটি পাঠকের সাথে হেঁটে যাচ্ছে আনন্দ, বেদনা কিংবা শ্বাশত স্মৃতিকথায়।’

লেখক ও সাংবাদিক আশফাকুর রহমান বলেন, ‘রূপক উপমা দিয়ে একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে পরিচয় করে দেওয়ার অসাধারণ পাণ্ডিত্য এ কাব্যগ্রন্থে রয়েছে। খুব যত্ন করে সময় নিয়ে লেখার বিশেষ ছাপ রয়েছে কবিতায়।’

এ ছাড়া বক্তব্য রাখেন ব্যাংকার হুমায়ুন কবির এবং কবি বেলায়েত হোসেন। সবাই বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করেন। বইটির প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। পাওয়া যাচ্ছে ৫৮১-৫৮৬ নম্বর স্টলে।

এসইউ

আরও পড়ুন