মেরুদণ্ডে সমস্যা, তবু থামছেন না শাহরুখ
শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউডের বাদশা শাহরুখ খানের পরিশ্রম ও নিষ্ঠা এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। শরীরে মেরুদণ্ডের সমস্যা এবং নানা শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি দিনে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন, জানালেন সহ-অভিনেতা গোবিন্দ নমদেব।
গোবিন্দ নমদেব বলেন, “একজনই আছেন, যিনি প্রায় ২৪ ঘণ্টা কাজ করেন। মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। সংলাপ মুখস্থ করেন, শরীরচর্চা করেন, অনুষ্ঠানেও যোগ দেন। আমি অবাক হয়ে যাই। এ কেমন মানুষ! ওর শরীরে অনেক সমস্যা, বিশেষ করে শিরদাঁড়ার হাড়েও সমস্যা আছে।”
দুটি তারকার কাজের সূত্রপাত হয়েছিল ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ছবিতে। গোবিন্দ বলেন, “ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। ২৪ ঘণ্টা যদি কেউ কাজ করতে পারেন, তা একমাত্র শাহরুখ। নিজের শরীর নিয়ে ভাবেনই না।”
শাহরুখ নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সাধারণত মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। তার রুটিন অনুযায়ী, ভোর ৫টায় ঘুমান এবং সকাল ৯-১০টার মধ্যে উঠে শুটিংয়ে যোগ দেন। শুটিং শেষে গোসল ও শরীরচর্চা করে আবার কাজে মন দেন।
বর্তমানে শাহরুখ তার আসন্ন সিনেমা ‘কিং’র কাজ নিয়ে ব্যস্ত। সিনেমা তার কন্যা সুহানা খান-ও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।
আরও পড়ুন:
৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা
মেরুদণ্ডের সমস্যা সত্ত্বেও শাহরুখের এই অবিশ্বাস্য পরিশ্রম এবং কঠোর রুটিন তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সহকর্মী থেকে ভক্ত সবাই এখন তার এই নিষ্ঠা দেখে মুগ্ধ।
এমএমএফ/এএসএম