হাসপাতালের মালিকদের জন্য ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান : সোহেল রানা
সোহেল রানা। ছবি: সংগৃহীত
খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। এখন তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসার বিষয় নিয়েও তিনি লিখছেন।
আজ (৩ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি হাসপাতালের কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেন, কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন।
পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দিতে হবে বলে। কত বছর কার সাথে প্র্যাকটিস করেছে তার কোন নিয়ম নেই।’

অনেক চিকিৎসকদের বিদেশে পাড়ি জামানোর কথা উল্লেখ করে এই অভিনেতা লেখেন, ‘যারা বড় ডাক্তার তাদের অনেকেই স্বপ্নের জীবনের জন্য বিদেশের পথে পাড়ি জমান। কিন্তু ডাক্তার বানানোর জন্য যে টাকা পয়সা সরকার খরচ করেন তাদের পেছনে সেটা জনগণের টাকা। তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে। যদি যেতেই হয়, তাহলে সেই টাকার একটা ব্যবস্থা করা দরকার। একটা বিশেষ সময় পর্যন্ত তারা বিদেশে চাকরি করতে পারবেন। তারপর দেশে এসে জনগণের সেবা করতে হবে।’
সবশেষে সোহেল রানা লেখেন, ‘কিছু মালিক এবং নামকরা ডাক্তার তারা দেশের মানুষের সেবা করার জন্য দেশেই থেকে যান তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।’

শিক্ষাজীবনে একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন মাসুদ পারভেজ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তার জন্ম ঢাকায় হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায়।
- আরও পড়ুন:
চিকিৎসাসেবা নিয়ে ক্ষুব্ধ সোহেল রানা
ওয়াসিম স্মরণে অঝোরে কাঁদলেন সোহেল রানা, জানালেন অজানা অনেক গল্প
শুরুতে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও ‘সোহেল রানা’ নামেই তিনি সমধিক পরিচিত। মূলত চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেছিলেন এ চলচ্চিত্র ব্যক্তিত্ব।
এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’
- ২ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ৩ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৪ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৫ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান