ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সড়ক দুর্ঘটনায় গাড়িতেই মারা গেলেন ইসরায়েলি অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলি মডেল ও অভিনেত্রী তাল বারকোভিচ। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির নেগেভ অঞ্চলে একটি প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪১ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাল বারকোভিচ স্থায়ীভাবে লন্ডনে বসবাস করলেও মায়ের জন্মদিন উদযাপন করতে সম্প্রতি ইসরায়েলে এসেছিলেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা ভাইও গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আরও পড়ুন
১৮ সিনেমা থেকে ৬১ মনোনয়ন, চমকে দিলো নুভেল ভ্যাজ
সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর হীরার নেকলেস পরে নজর কাড়লেন অভিনেত্রী

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারকর্মীরা গাড়ি থেকে তাল বারকোভিচকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ইসরায়েলের কিরিয়াত তিবোনে জন্ম নেওয়া তাল বারকোভিচ কর্মজীবন শুরু করেছিলেন একজন নৃত্যশিল্পী হিসেবে। তিনি জনপ্রিয় ‘ব্যাত-ডোর ড্যান্স ট্রুপ’র সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। পরে অভিনয়ে নাম লেখান। ২০০৬-২০০৭ সালে আলোচিত ব্যঙ্গাত্মক গেম শো ‘পাপারাজ্জি’-তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

অভিনয়ে উচ্চশিক্ষা নিতে তিনি লন্ডনে পাড়ি জমান। সেখানে আন্তর্জাতিক মডেল হিসেবে কাজ করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

ব্যক্তিগত জীবনে গায়ক এরান জারবিবের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে এক সময় বেশ আলোচনায় ছিলেন তাল বারকোভিচ। পরে ২০২০ সালে এক মার্কিন ব্যবসায়ীকে বিয়ে করলেও অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়।

 

এলআইএ