ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

শহিদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে শহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ও রোমিও’। এটি হুসেইন জাইদি’র বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’-র উপর ভিত্তি করে নির্মিত। মুম্বাইয়ের একসময়ের গ্যাংস্টার হুসেইন উস্তারার জীবনের উপর লেখা বই এটি। তাই ‘ও রোমিও’ সিনেমাতেও দেখা যাবে সেই গ্যাংস্টারের গল্প।

এদিকে প্রয়াত গ্যাংস্টার হুসেইন উস্তারার কন্যা শানোবের শেখ মুম্বাই আদালতে সিনেমাটির মুক্তি বন্ধের জন্য সিভিল মামলা দায়ের করেছেন। সোমবার দায়ের করা এই মামলায় তিনি দাবি করেছেন, ছবিটি তার বাবার অনুমতি ছাড়া তৈরি করা বায়োপিক। সেখানে তার জীবনের সত্যতাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

শানোবের মামলায় ফিল্ম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং সাংবাদিক-লেখক হুসেইন জাইদিকে বিবাদী হিসেবে নামানো হয়েছে।

আরও পড়ুন
আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার
‘বর্ডার ২’ ঝড়ে হারিয়ে যাচ্ছে ‘মর্দানি ৩’?

তিনি চেয়েছেন, আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করুন যাতে ছবিটি ১৩ ফেব্রুয়ারি বা তার পরের কোনো সময়ে মুক্তি পেতে না পারে।

আদালত নথি অনুযায়ী, সিনেমা নির্মাণের আগে কোনো পূর্ব সম্মতি নেওয়া হয়নি। মামলায় বলা হয়েছে, চলচ্চিত্রটি বানানো হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে এবং এটি মূলত হুসেইন শেখ বা হুসেইন উস্তারা’র জীবনী উপর ভিত্তি করে তৈরি।

শানোবের ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে, তার বাবার চরিত্রের এই উপস্থাপনাটি পরিবারের জন্য অপ্রত্যাশিত ক্ষতি সৃষ্টি করতে পারে। তিনি জানিয়েছেন, তাদের সন্তানদের শান্তিপূর্ণ পরিবেশে বাঁচার অধিকার রয়েছে এবং সিনেমার মুক্তি পরিবারের প্রতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মামলায় বলা হয়েছে, সিনেমার নির্মাতাদের আগে আইনি নোটিস পাঠানো হয়েছিল। সেখানে তারা দাবি করেছেন যে ‘ও’রোমিও’ কোনো বায়োপিক নয়, এটি পুরোপুরি কল্পকাহিনী।

শানোবের আবেদনে আরও বলা হয়েছে, আদালত সিনেমার প্রাক-প্রদর্শনী আয়োজন এবং কোনো অনুমোদিত ব্যক্তিকে, যেমন কোর্ট কমিশনার, সামগ্রী পর্যালোচনার দায়িত্ব দেওয়ার নির্দেশ দিতে পারেন।

মামলাটি ৬ ফেব্রুয়ারি সিভিল কোর্টে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

 

এলআইএ