ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ঈদের নামাজ পড়লেন মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২০ মার্চ ২০২৬

বাংলাদেশ ছাড়ার আগে মাহি লিখেছিলেন, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।

ঈদের নামাজ পড়লেন মাহি

কাজ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবকাশে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সেকথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেছেন অনুরাগীদের।

ঈদের নামাজ পড়লেন মাহি

নাটকে দেখা না গেলেও সোশাল মিডিয়ায় তিনি সরব। যুক্তরাষ্ট্রে যেখানেই যাচ্ছেন, জানান দিচ্ছেন অনুরাগী ও অনুসারীদের। এবার তাকে দেখা গেল ঈদগাহে।

ঈদের নামাজ পড়লেন মাহি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (২০ মার্চ) ঈদ উদযাপন করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুসলমানরা। এ দিন স্থানীয় বাঙালি মুসলমানদের সঙ্গে ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাহি।

ঈদের নামাজ পড়লেন মাহি

জনপরিসরে অবলীলায় মিশে যেতে পারেন মাহি। আজ ফেসবুকে ঈদগাহের ছবি পোস্ট করে তিনি নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করে লিখেছেন, ‘হাজার মানুষের মাঝে একটা শান্তি খুঁজে পেলাম।’

ঈদের নামাজ পড়লেন মাহি

ঈদে তাকে দেখা যাবে প্রাণ আইস ললি পৃষ্ঠপোষকতায় ‘মিস্টার পরিষ্কার’ নাটকে। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নাটকটি দেখা যাবে বাংলাভিশনে।