বিয়ে নিয়ে লুবাবার নতুন বক্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬
সিমরিন লুবাবার বিয়ের খবরে হইচই পড়ে গেছে ফেসবুকে

বাল্যবিবাহ করেছে লুবাবা! এমন খবরে রীতিমতো তোলপাড় ফেসবুক। কেউ জানিয়েছেন শুভ কামনা, কেউ বা বাল্যবিবাহ করায় জানিয়েছেন নিন্দা। চব্বিশ ঘণ্টা না পেরোতেই নতুন বক্তব্য পাওয়া গেল তার বিয়ে নিয়ে।

শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমকে জানিয়েছে, সে এখনো বিয়ে করেনি। তবে যাকে বিয়ে করছে, তার সঙ্গে আংটিবদল করেছে। গতকাল মঙ্গলবার বাগ্‌দত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।’

বিয়ে নিয়ে লুবাবার নতুন বক্তব্য

গত রাতে লুবাবার ওই ফেসবুক পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ সন্ধ্যায় আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। কেউ কেউ বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ বছর হয়নি। তাই এখনো বিয়ে করেনি জানিয়ে লুবাবা ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

বিয়ে নিয়ে লুবাবার নতুন বক্তব্য

শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে আসে সে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতো লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় সে।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।