রাফাতের বৈশাখী উপহার ‘প্রিয়ারে ৩’
বৈশাখকে সামনে রেখে শ্রোতাদের নতুন গান উপহার দিয়ে থাকেন শিল্পীরা। বাঙালির এই রঙিন উৎসবকে আরও একটু রাঙিয়ে দেয় নতুন গানগুলো। সেই ধারাবাহিকতায় সুফিয়ানা খ্যাত গায়ক শাহরিয়ার রাফাত প্রকাশ করতে চলেছেন নতুন একটি গান। গানটির নাম ‘প্রিয়ারে ৩’। গানটি লিখেছেন শওকত রেজা। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
রাফান জানান, শুধু গানই নয়, গানটি নিয়ে সুন্দর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন শিউল বাবু। অভিনয় করেছেন প্রিতম ও জারা সিথি। পাশাপাশি শিল্পী রাফাতেরও দেখা মিলবে এখানে।
গানটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘খুব সুন্দর কথার একটি গান। গানটির কথার সঙ্গে মিল রেখেই সুর করা হয়েছে। সুর করার সময়ই মনে হয়েছে ভালো কিছু হচ্ছে। এ ভালো কিছুর প্রত্যাশা থেকেই গানটির মিউজিক্যাল ফিল্মিটি নির্মাণ করা হয়েছে। আশা করি যারা গানটি শুনবেন এবং ভিডিওটি দেখবেন তারা নিরাশ হবেন না।’
পহেলা বৈশাখকে সামনে রেখে আগামী ১১এপ্রিল সুরঞ্জলি মিউজিকের ব্যানারে প্রকাশ হবে মিউজিক্যাল ফ্লিম ‘প্রিয়ারে ৩’ । সুরঞ্জলির ইউটিউব চ্যানেল থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন গানটি।
এর আগে ২০১৩ সালে প্রিয়ারে শিরোনামের একটি গান প্রকাশ করেন রাফাত। সেই গানটির সিক্যুয়েল ‘প্রিয়ারে টু’ প্রকাশ হয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসে। এবার আসলো ‘প্রিয়ারে ৩’।
এমএবি/এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’
- ২ এক টিকিটে চার সিনেমার আনন্দ দেবে ‘প্রেশার কুকার’
- ৩ ৪৪ বছর পর সাবিনা ইয়াসমিন নতুন সিনেমায় গাইলেন ‘এই মন তোমাকে দিলাম’
- ৪ তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের
- ৫ ‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ