সালমানের বাগদানকে মিথ্যে বললেন বোন অর্পিতা
নানা সময় বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন বলিউডের ব্যাডবয় সালমান খান। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। বলিউডের বাতাসে ভাসছে ‘বাজরাঙ্গি ভাইজান’ এবার বাগদানের অধ্যায় সেরেই ফেলেছেন!
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সালামানের পুরনো প্রেমিকা রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সঙ্গেই বাগদানের পর্বটা সেরেছেন তিনি।
কিন্তু এ খবরকে গসিপ বলে উড়িয়ে দিলেন সালমানের বোন অর্পিতা খান।
টুইটারে তিনি জানিয়েছেন, ‘সালমানের সম্পর্ক নিয়ে আপনারা যা যা পড়েছেন সব মিথ্যে। এ সব খবরে বিশ্বাস করবেন না।’
গণমাধ্যমগুলো বলছিলো, কাজের খাতিরেই সালমানের সঙ্গে থাকছেন লুলিয়া। পাশাপাশি সালমানের সঙ্গে এনগেজমেন্টও হয়ে গেছে। আগামী বছর তারা গাঁটছড়া বাঁধবেন।
তবে সালমান খান এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তার পরিবার ও কাছের মানুষেরাও ছিলেন নিশ্চুপ। অবশেষে অর্পিতাই জল ঢেলে দিলেন তার ভাইয়ের বিয়ে নিয়ে গুজব-গুঞ্জনে।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ২ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৩ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৪ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান
- ৫ চার পুরুষ আফগানিস্তানি, ‘ধুরন্ধর ২’ দিয়ে কাঁপাচ্ছেন বলিউড