এবার পাকিস্তানের নায়িকা কারিনা!
রাজনৈতিক, ধর্ম ও খেলাধুলা- সবকিছু নিয়েই ভারত ও পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলে। তবে সুখের ব্যাপার হলো সংস্কৃতির আদান প্রদানে দুই দেশের সম্পর্ক কিছুটা হলেও নমনীয়। তাই পাকিস্তানে প্রদর্শিত হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল।
এমনকি দেশটির সিনেমা হলেও মুক্তি পাচ্ছে বলিউডের চলচ্চিত্র। পাশাপাশি পাকিস্তানের অনেক শিল্পীদেরকেও দেখা যায় তারা অভিনয়-নাচ-গানে ক্যারিয়ার গড়তে পাড়ি জমাচ্ছেন ভারতে। তাদের মধ্যে আদনান সামি, আতিফ আসলামের নাম উল্লেখ করা যায়।
তবে নতুন খবর হলো এবার ভারত থেতে পাকিস্তানের ছবিতে আমদানি হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বাজারে জোর গুজব, এবার পাকিস্তানি ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর। শোনা যাচ্ছে, পাক পরিচালক শোয়েব মনসুরের পরবর্তী ছবিতে দেখা যেতে পারে পাতৌদির নবাববাড়ির বেগমকে।
মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে মনসুরের সঙ্গে কথা বলতে দুবাই যাচ্ছেন কারিনা। সেখানেই ছবির বিষয়ে কথাবার্তা বলবেন তারা। মাসখানেক আগে ছবির বিষয়ে কারিনাকে মেল করেছিলেন পাক পরিচালক। মনসুরের ছবির বিষয়বস্তু শুনে পছন্দও হয়ে যায় বেবোর।
তাই সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই পাকিস্তানের উর্দু ছবিতে দেখা মিলবে কারিনার। তবে ছবিটিতে তার নায়ক হিসেবে কে কাজ করবেন সেটি এখনও পরিস্কার নয়। শোনা যাচ্ছে আমির খানের ভাতিজা ইমরান খানকেই নাকি চাইছেন মনসুর।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ২ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৩ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৪ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান
- ৫ চার পুরুষ আফগানিস্তানি, ‘ধুরন্ধর ২’ দিয়ে কাঁপাচ্ছেন বলিউড