অর্থমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউ ভিসির সাক্ষাৎ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন তিনি।
জানা যায়, সাক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকে নতুন টাওয়ার নির্মাণ, গবেষণা খাতে বরাদ্দ প্রদান, বেসরকারি রেসিডেন্সি প্রোগ্রামের অধীন মেডিকেল শিক্ষার্থীদের মাসিক ভাতা বৃদ্ধি, শিক্ষক ও ছাত্রদের আবাসনের ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়টিতে রোগী ও সেবার আওতা ক্রমশঃ বৃদ্ধি পাওয়ায় সেবার মান ধরে রাখতে ও সেবার মান উন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব ছিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেইউ/আরএস/আরআাইপি
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ নিয়মিত খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- ২ দেশে প্রথমবার প্রাণীর জন্য টিকা কার্ড চালুর প্রস্তাব
- ৩ হামের টিকা সংকট নাকি অবহেলা, প্রাদুর্ভাবের নেপথ্যে কী?
- ৪ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৬
- ৫ জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি