ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়া সরকার সীমান্তের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে সম্মত হয়েছে এবং ‌‘ব্যাপক পরিমাণে’ মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই।

ইসলামিক স্টেটের (আইএসআইএস) প্রভাব মোকাবিলায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছেন।

ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়ার পর এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওই কর্মকর্তা উল্লেখ করেছেন যে, সিরিয়া থেকে প্রায় এক হাজার অবশিষ্ট সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি শর্তভিত্তিক পরিবর্তনের অংশ এবং আমেরিকা এই অঞ্চলে যে কোনো হুমকির প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এই খবরটি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের কাছে মার্কিন সেনাদের বর্ধিত উপস্থিতির মধ্যেই সামনে এলো।

বিবিসি ভেরিফাই ইরানের কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের অবস্থান নিশ্চিত করেছে- যা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এবং কয়েক ডজন যুদ্ধবিমান দিয়ে সজ্জিত।

যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে বলে জানা গেছে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই অঞ্চলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজকে জানিয়েছেন, ট্রাম্প বলেছেন যে শনিবারের মধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকবে, যদিও ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সিরিয়ায় মার্কিন সেনারা এরই মধ্যে চলতি বছরের শুরুতে দুটি ঘাঁটি ছেড়ে গেছে। দক্ষিণ সিরিয়ার আল তানফ গ্যারিসন এবং উত্তর-পূর্বে আল শাদ্দাদি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।

২০২৪ সালে আসাদ সরকারের পতন এবং সিরিয়ায় নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতির মধ্যে ইসলামিক স্টেট (আইএস) দুর্বল হয়ে পড়ে। তারপর থেকেই ট্রাম্প প্রশাসন দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তাদের অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করেছে।

নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন আহমেদ আল শারা। দেশটির ইতিহাসে সিরিয়ার কোনো নেতার এই প্রথম সফর।

টিটিএন

টাইমলাইন

  1. ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
  2. ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
  3. ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
  4. ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‌‘সহজে’ পরাজিত করবে
  5. ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
  6. ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
  7. ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
  8. ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
  9. ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
  10. ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
  11. ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
  12. ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
  13. ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
  14. ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
  15. ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  16. ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
  17. ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
  18. ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
  19. ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
  20. ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
  21. ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
  22. ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
  23. ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
  24. ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  25. ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
  26. ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর