ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু/ ফাইল ছবি: এএফপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য দেশের হোম ফ্রন্ট কমান্ডকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসরায়েলি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
দৈনিক ইয়েডিওথ আহরোনোথ জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার-সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে।
এদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে রোববার (২২ ফেব্রুয়ারি) নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি।
ইয়েডিওথ আহরোনোথ তাদের প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের মূল্যায়নে ধারণা করা হচ্ছে- অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের বিরুদ্ধে বিস্তৃত সামরিক হামলায় যেতে পারেন, কারণ তেহরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো আলোচনার টেবিলে প্রত্যাখ্যান করেছে।
পত্রিকাটি আরও লিখেছে, ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরান সময় নষ্ট করছে ও যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার কৌশল নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নেতানিয়াহু যে সীমিত পরিসরের নিরাপত্তা বৈঠকগুলো করেছেন, সেখানে প্রচলিত ধারণা ছিল- যুক্তরাষ্ট্র হামলা চালালে, ইসরায়েলি সেনাবাহিনী এতে অংশ নিক বা না নিক, ইরান প্রথমেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।
ইয়েডিওথ আহরোনোথ লিখেছে, যে কোনোভাবে ইসরায়েলে একটি ধারণা তৈরি হয়েছে যে, শূন্য ঘণ্টা দ্রুত এগিয়ে আসছে, সময়সীমা সংকুচিত হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বলা হচ্ছিল দুই সপ্তাহ; তার আগেও বলা হয়েছিল প্রায় এক মাস। এখন ইঙ্গিত মিলছে সময়সীমা হয়তো কয়েক দিনের মধ্যেই।
ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমানের সাবেক প্রধান আমোস ইয়াদলিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) বলেছেন, আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে হামলার অনেক কাছাকাছি।
এদিকে, ইসরায়েল হায়োম নাম না জানা সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালালে, ইরান ইসরায়েলের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে- এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছে ইসরায়েলি নিরাপত্তা মহল।
পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ও সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। সিএনএন আরবি নাম না জানা দুই ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত হামলা চালানোর সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছে।
ওয়াশিংটন এরই মধ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে ইরানের কাছাকাছি পাঠিয়েছে। পথে রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী জাহাজও। একই সঙ্গে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবারের (১৭ ফেব্রুয়ারি) জেনেভা বৈঠককে ‘কিছু ক্ষেত্রে ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন। তবে তিনি বলেন, ইরান এখনো ট্রাম্পের ‘লাল রেখা’ নিয়ে আলোচনায় আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাঘচি অবশ্য বলেছেন, বৈঠকের পরিবেশ ‘আগের তুলনায় গঠনমূলক’ ছিল। তবে বৈঠকে মাধ্যমে সংকটের সমাধান এখনো মেলেনি।
সূত্র: আনাদোলু
এসএএইচ
টাইমলাইন
- ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
- ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
- ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
- ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‘সহজে’ পরাজিত করবে
- ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
- ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
- ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
- ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
- ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
- ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
- ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
- ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
- ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
- ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
- ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
- ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
- ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
- ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
- ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
- ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
- ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
- ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?