মেয়ে হয়ে জন্ম নেয়ায় আছড়ে মারলেন বাবা
মেয়ে হয়ে জন্ম নেওয়ায় নবজাতককে আছড়ে মারলেন তারই বাবা। সদ্যজাত কন্যা-সন্তানকে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে কলকাতার তারাতলার ব্রেজব্রিজ এলাকায়। দেড় মাসের কন্যা-সন্তানকে মাটিতে আছড়ে হত্যা করেন বাবা। ভারতের একটি গণমাধ্যম এ খবর দিয়েছে।
ছোট্ট পূজার অপরাধ, অভাবের সংসারে মেয়ে হয়ে জন্মেছিল সে! পুত্র সন্তান হলে আর যাই হোক অন্তত পণের টাকা গুনতে হতো না বাবার। মেয়ে হওয়ায় তারই মতো আর কোন পুরুষের হাতে পণের টাকাসহ তুলে দিতে হবে সন্তানকে। আর সে কারণেই ক্ষোভে শিশুটিকে হত্যা করে তারই বাবা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার ভোরের আলো ফোটার আগেই যেন ফের আঁধারে ঢেকে যায় ব্রেসব্রিজের তিন নম্বর ঝুপড়ি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?
- ২ যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি
- ৩ পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, ইরান কী বলে?
- ৪ নৌ-অবরোধ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান সৌদি আরবের
- ৫ ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ