কলকাতা উড়ালসেতু ধস : পাশে থাকার প্রতিশ্রুতি রাহুল গান্ধীর
শনিবার সকালে কলকাতার বিবেকানন্দ উড়ালসেতু পরিদর্শণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রাহুল গান্ধীর গাড়িবহর পোস্তার গণেশ স্টকিজ মোড়ের দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী প্রথমে উদ্ধারকারি দল এবং পরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তিনি যান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাহুল হাসপাতালের চিকিৎসকাধীন আহতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর কথা বলেন আহতদের স্বজনদের সঙ্গে। রাহুল গান্ধী হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, আমি রাজনীতির কথা বলতে চাই না। এসেছিলাম আহত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে। আমি হতাহতাদের পরিবারের পাশে আছি এবং থাকব।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস নেত্রী দ্বীপাদাশ মুন্সি প্রমুখ রাজ্যস্তুরের শীর্ষ নেতারাও রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন। কলকাতার দুর্ঘটনাস্থল পরিদর্শণের পর বর্ধমান ও বাঁকুড়ায় নিবাচর্নীসভায় ভাষণ দেবেন কংগ্রেসের রাজপুত্র।
টিটিএন/এমএস