একুশে বইমেলা কেন ‘ফাল্গুনি বইমেলা’ নামে করা হবে না, হাইকোর্টের রুল
ফাইল ছবি
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা নির্ণয়ের জন্যে ১৯৬৫ সালের কমিশন অব ইনকয়ারি (অ্যাক্ট অনুযায়ী) তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠনের জন্য নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
যেহেতু ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে বাঙালি জীবন উৎসর্গ করেছে, সেহেতু, ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ৮ ফাল্গুন যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
একই সঙ্গে বাংলা একাডেমি পরিচালিত ইংরেজি দিনপঞ্জি অনুকরণে প্রতিষ্ঠিত ও প্রতি বছর অনুষ্ঠিত ‘একুশে বই মেলা’ নামের পরিবর্তে ‘ফাল্গুনি বই মেলা’ নাম করণের নির্দেশনা কেন দেওয়া হবে না, হাইকোর্টে রুলে তা জানতে চেয়েছেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
এর আগে অমর একুশে বইমেলা নামের পরিবর্তন করে বঙ্গাব্দের ফাল্গুনি বই মেলা ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারির ৮ ফাল্গুন যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা চেয়ে রিট আবেদন হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি রিটটি করেন সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জনস্বার্থ বিষয়ক এই রিটে একই সঙ্গে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য তদন্ত কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে কমিশনের অধীনে তদন্ত করার নির্দেশ ও রুল জারি করেন উচ্চ আদালত।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ
- ২ একুশে বইমেলা কেন ‘ফাল্গুনি বইমেলা’ নামে করা হবে না, হাইকোর্টের রুল
- ৩ রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত
- ৪ সনি র্যাংগসের এমডিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ নাসা গ্রুপের এমডি নজরুলের স্ত্রীর স্থাবর সম্পত্তি জব্দের আদেশ