ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল হতে পারেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

 

বিএনপি সরকারের গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বলে আলোচনা হচ্ছে।

মন্ত্রণালয় ও অন্যান্য সূত্রে এমন তথ্য জানা গেছে ।

রাগিব রউফ চৌধুরীর পিতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি,  ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

এফএইচ/এসএনআর