গাঁজা 'কারবারির' জামিন, ইয়াবা ‘কারবারি’ কারাগারে
রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার মকুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে একই সাথে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার জাহাঙ্গীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার আদালত সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার মকুল ও জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মকুলের জামিন আবেদন মঞ্জুর করেন। জাহাঙ্গীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তখন জাহাঙ্গীরের কাছে ২৩ পিস ইয়াবা ও মুকুলের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করে পুলিশ।
জেএ/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ এবার গুমের মামলায় গ্রেফতার মামুন খালেদ, জিজ্ঞাসাবাদের অনুমতি
- ২ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৩ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
- ৪ কারাগারে মামুন খালেদ, আদালতে স্বামীকে দেখে কাঁদলেন স্ত্রী নুসরাত
- ৫ মৃতপ্রায় হয়ে পড়লে ২১ ফুটের সেই কক্ষে এসি লাগানো হয়: আমান আযমী