রাতে ভালো ঘুমের জন্য পান করুন এক গ্লাস হলুদ দুধ
ছবি: সংগৃহীত
রাতে অনেকেরই ভালো ঘুম হয় না। অনিদ্রা বা ইনসমনিয়ার মতো সমস্যা অনেক মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। হাজার চেষ্টা করেও তাদের ঘুম আসছে না।
এটি শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। চাপ, উদ্বেগ এবং শরীরের ক্লান্তি আরও বৃদ্ধি পায়, যা পরের দিনের কাজকর্মকে দুর্বল করে তোলে।
অনেকে ভালো ঘুমের জন্য এন্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ খেয়ে থাকেন।
তবে প্রাকৃতিক উপায়ে ঘুম ভালো আসতে গরম দুধে হলুদ মিশিয়ে খাওয়া প্রাচীনকাল থেকে আয়ুর্বেদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হিসেবে বিবেচিত। রাতের ঘুমের আগে এই পানীয়টি অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়। এটি কেবল ঘুম বাড়ায় না বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করে।
হলুদ দুধের উপকারিতা
হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ। এটি শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে। নিয়মিত হলুদ দুধ সেবনে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দৃঢ় হয়, যা বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় অত্যন্ত জরুরি।
অ্যান্টি অক্সিড্যান্ট মস্তিষ্ক এবং শরীরকে বিভিন্নভাবে সহায়তা করে। এটি হজম শক্তি বাড়ায়, হাড়কে শক্ত রাখে, ক্যানসারের ঝুঁকি কমায় এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সঙ্গে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স, অনিদ্রা, দুর্বলতা এবং থাইরয়েড সমস্যার নিয়ন্ত্রণেও কার্যকর।

হলুদ দুধ হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা কমায়। হজম সঠিক থাকলে শরীরের শক্তি ও পুষ্টি শোষণও বৃদ্ধি পায়, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘুমের মান উন্নত করে
রাতে হলুদ দুধ খেলে শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন নিঃসরণ বৃদ্ধি হয়। এই হরমোনগুলো মানসিক প্রশান্তি আনে এবং ঘুমের গুণমান উন্নত করে। গভীর ঘুম শরীরের পুনঃশক্তি সঞ্চয়ে সাহায্য করে, যা পরের দিনের কাজ ও মনোযোগের জন্য গুরুত্বপূর্ণ।
হলুদ দুধ বানানোর সহজ উপায়
হলুদ দুধ বানানো খুব সহজ। ২ কাপ দুধে এক চিমটি হলুদ গুঁড়া এবং কিছু ভাঙা বাদাম মিশিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে এবং গরম গরম পরিবেশন করুন। চাইলে স্বাদ বা পুষ্টি বৃদ্ধির জন্য সামান্য দারুচিনি বা মধু যোগ করা যেতে পারে।
যাদের হলুদে অ্যালার্জি আছে বা যকৃতের সমস্যা রয়েছে, তাদের এই পানীয় গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
প্রাকৃতিক এই পানীয় রাতের ঘুমের মান উন্নত করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে। প্রতিদিন ঘুমানোর আগে এক গ্লাস গরম হলুদ দুধ পান করার অভ্যাস শুরু করুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, হেলথশটস
আরও পড়ুন:
দিনে কতক্ষণ হাঁটলে মিলবে উপকার
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে হতে পারে ভ্যারিকোস ভেইনস
এসএকেওয়াই/এএসএম