ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

তরমুজের খোসার ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ৩০ মার্চ ২০২৬

বাজারে দেখা মিলছে তরমুজের। রসালো ও মিষ্টি স্বাদের এই ফলটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তরমুজ শরীরকে সতেজ রাখে এবং পানির ঘাটতি পূরণে দারুণ কাজ করে।

তবে তরমুজ খাওয়ার সময় আমরা বেশিরভাগই শুধু লাল অংশটুকু খেয়ে খোসা ফেলে দিই। অথচ এই খোসার ভেতরের সাদা অংশটিও খাওয়ার উপযোগী এবং তা দিয়ে তৈরি করা যায় মজার খাবার। চিকেন ফ্রাই বা আলু ফ্রাই তো অনেকেই খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে তরমুজের খোসা দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ফ্রাই।

jago

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তরমুজের খোসা ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে-

উপকরণ
১. তরমুজের খোসা ১ কাপ
২. আদা-রসুন বাটা ১ চা চামচ
৩. মরিচ গুঁড়া ১ চা মচচ
৪. চালের গুঁড়া ২ টেবিল চামচ
৫. কর্নফ্লাওয়ার আধা কাপ
৬. চাট মসলা আধা চা চামচ
৭. লেবুর রস ১ টেবিল চামচ
৮. লবণ স্বাদমতো
৯. তেল পরিমাণমতো

 JAGO

 

প্রস্তুত প্রণালি
প্রথমে তরমুজের খোসার সবুজ শক্ত অংশ ফেলে দিয়ে ভেতরের সাদা অংশটি লম্বা স্লাইস করে কেটে নিন। এরপর স্লাইস করা খোসাগুলোতে আদা-রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, চাট মসলা এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মসলা মাখানো খোসাগুলো ১০ মিনিটের মতো রেখে দিন, যাতে স্বাদ ভেতরে ঢুকে যায়।

এরপর কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়া দিয়ে তৈরি পাতলা মিশ্রণে প্রতিটি টুকরো ভালোভাবে ডুবিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ডুবো তেলে খোসার টুকরোগুলো ভাজুন। হালকা সোনালি রং ধারণ করলে এবং মুচমুচে হলে উঠিয়ে নিন। গরম গরম তরমুজের খোসার ফ্রাই মেয়োনিজ বা পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই

আরও পড়ুন