ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ঈদে অতিথির বিকেলের নাস্তায় রাখুন সাবুদানার বড়া

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:০০ পিএম, ২৩ মার্চ ২০২৬

ঈদ মানেই আনন্দ, আড্ডা আর মুখরোচক খাবারের আয়োজন। দুপুরের ভারী খাবারের পর বিকেলে অতিথিদের জন্য চাই একটু ভিন্ন স্বাদের হালকা নাস্তা। এমন সময় টেবিলে রাখতে পারেন সাবুদানার বড়া মুচমুচে, সুস্বাদু আর সহজে হজমযোগ্য এই পদটি সবার মন জয় করবে মুহূর্তেই। চা কিংবা ঠান্ডা পানীয়ের সঙ্গে এই ব্যতিক্রমী নাস্তাটি ঈদের আপ্যায়নে এনে দেবে নতুন মাত্রা। রইলো রেসিপি-

উপকরণ

  • সাবুদানা আধা কাপ
  • আলু সেদ্ধ (খোসা ছাড়ানো)- ৩টি
  • আদা ২ চা চামচ
  • কাঁচামরিচ কুচি ২ চা চামচ
  • তিল ২ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • কর্ণফ্লাওয়ার ১ চা চামচ
  • ভাজা বাদাম (ভেঙে নেওয়া) ৬ টেবিল চামচ
  • তেল ভাজার জন্য
  • পানি আধা কাপ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি ছাঁকনিতে সাবুদানা নিয়ে ভালো করে ধুয়ে ৬-৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। সাবুদানা ভিজে নরম হলে অতিরিক্ত পানি ফেলে দিন। এবার একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু সাবুদানা, আদা ও মরিচ কুচি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে স্বাদমতো লবণ ও তিল দিয়ে ভালো করে মিশিয়ে মণ্ড তৈরি করুন। সবশেষে কর্ণফ্লাওয়ার ও ভাজা বাদাম মিশিয়ে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে চ্যাপ্টা বড়ার আকার করে নিন। এবার ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার এই নাস্তা। এবার অতিথি কিংবা বিকেলের আড্ডায় গরম গরম পরিবেশন করুন সাবুদানার বড়া।

জেএস/

আরও পড়ুন