পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় বিটরুটের হালুয়া
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
রঙে লাল, পুষ্টিতে ভরপুর আর স্বাদে অনন্য বিটরুট। এটি এমন এক সবজি, যা দিয়ে তৈরি হালুয়া হতে পারে ঘরোয়া মিষ্টির তালিকায় দারুণ সংযোজন। সাধারণত গাজরের হালুয়াই বেশি পরিচিত, কিন্তু বিটরুটের প্রাকৃতিক মিষ্টতা, দুধ-ঘি আর সুগন্ধি এলাচের সঙ্গে মিশে তৈরি করে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। তাই যারা একটু আলাদা কিছু খুঁজছেন, তাদের জন্য বিটরুটের হালুয়া হতে পারে চমৎকার পছন্দ।
এই হালুয়া শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। বিটরুটে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা ভিটামিন যা শরীরের জন্য উপকারী। ফলে মিষ্টি খাওয়ার আনন্দের সঙ্গে পাওয়া যায় পুষ্টির বাড়তি সুবিধাও। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে ঘরেই তৈরি করবেন পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় বিটরুটের হালুয়া।
উপকরণ
- বিটরুট ১টি
- লবণ স্বাদমতো
- সুজি ১/২কাপ
- ময়দা ১/২কাপ
- ঘি ১/২ কাপ
- এলাচ ২টি
- গুঁড়া দুধ ৩ টেবিল চামচ
- পানি পরিমাণমতো
- গোলাপ জল ১/২চা চামচ
- কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার পরিবেশনের জন্য
আরও পড়ুন:
- ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল চিকেন টিকিয়া
- ঘরেই বানিয়ে নিন হালিম মিক্স
- ঝটপট রাঁধুন লোভনীয় স্বাদের শসা-চিংড়ি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই বিটরুট ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তা ভালো করে ব্লেড করে বিটের রসটুকু ছেঁকে নিন। এবার একটি ননস্টিক কড়াইয়ে ঘি গরম করে তাতে ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে ভেজে নিন। হালকা বাদামি রং হয়ে এলে তাতে বিটের রস, চিনি ও গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পানি শুকিয়ে গেলে তাতে গোলাপজল ও কাজু পেস্তা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কেটে নিন পছন্দমতো শেইপে। সবশেষে পরিবেশন করুন হালুয়ার ওপর কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার দিয়ে।
জেএস/