ঘরেই বানিয়ে নিন হালিম মিক্স

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

রোজার মাস হোক বা বিশেষ কোনো আয়োজনে, হালিমের নাম শুনলেই জিভে জল আসে। বাজারের প্রস্তুত মিক্সের উপর ভরসা না করে চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে রাখা যায় হালিম মিক্স। এতে যেমন উপকরণের মান ও পরিমাণ নিজের মতো ঠিক করা যায়, তেমনি থাকে বিশুদ্ধতার নিশ্চয়তাও। অল্প কিছু ডাল, গম আর মসলা সঠিক অনুপাতে মিশিয়ে বানিয়ে নিন হালিম মিক্স। যখন ইচ্ছে, তখনই ঝটপট তৈরি হবে পছন্দের গরম গরম হালিম।

উপকরণ

  • গম আধা কাপ
  • মসুরের ডাল আধা কাপ
  • মুগের ডাল আধা কাপ
  • মাসকলাইয়ের ডাল আধা কাপ
  • ছোলার ডাল আধা কাপ
  • খেসারির ডাল আধা কাপ
  • ভুট্টা ভাঙা আধা কাপ
  • পোলাওয়ের চাল আধা কাপ

আরও পড়ুন: 

হালিমের মসলা

  • জিরা ১ টেবিল চামচ
  • ধনে ১ টেবিল চামচ
  • মৌরি ১ টেবিল চামচ
  • মেথি ১ চা চামচ
  • সর্ষে ১ টেবিল চামচ
  • দারুচিনি ৮-১০ টুকরা
  • এলাচ ৭-৮টি
  • লবঙ্গ ৪-৫টি
  • গোলমরিচ ১০-১২টি
  • তেজপাতা ৪টি
  • শুকনা মরিচ ৮-১০টি
  • তারা মসলা ১টি

আরও পড়ুন: 

যেভাবে তৈরি করবেন

প্রথমেই সব উপকরণ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মুগ ডাল ও গম হালকা টেলে নিতে হবে। সবশেষে সব উপকরণ একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন একেবারে মিহি না হয়। আধা ভাঙা থাকলে হালিমের টেক্সচার ভালো আসবে।

মসলা তৈরি করতেও বেশি সময় লাগবে না। মসলার সব উপকরণ একসঙ্গে শুকনা করে টেলে নিয়ে মিহি করে গুঁড়া করে নিতে হবে। এরপর একটি কাঁচের বোয়মে রেখে দিতে হবে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।