ইফতারে ঝটপট বানিয়ে নিন লেবুর শরবত
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
সারাদিন না খেয়ে থাকার পর রোজা শেষে শরীর চায় একটু সতেজতা। এমন মুহূর্তে লেবুর শরবত হয়ে ওঠে পরিপূর্ণ সমাধান। টক-মিষ্টি স্বাদে মন হয় সতেজ আর শরীর হয় তৃষ্ণামুক্ত। আর সবচেয়ে ভালো কথা হলো, অল্প সময়ে এবং সহজ উপকরণেই বানানো যায় এই শরবত। রইলো রেসিপি-
উপকরণ
- লেবুর ২টি মাঝারি সাইজের
- চিনি আধা কাপ
- পানি ৩ গ্লাস
- লবণ স্বাদমতো
আরও পড়ুন:
- গরমে তৃষ্ণা মেটাবে তরমুজের শরবত
- অল্প সময়ে বানিয়ে নিন তেঁতুলের শরবত
- ইফতারে থাকুক পুষ্টিকর খেজুরের শরবত
যেভাবে তৈরি করবেন
প্রথমেই পানির সঙ্গে লেবুর রস, চিনি ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছাকনি দিয়ে তা ছেঁকে নিন। সবশেষে বরফকুচি দিয়ে পরিবেশন করুন পছন্দের গ্লাসে।
জেএস