ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সারাদিন পানাহার থেকে বিরতির পর শরীর চায় সতেজতা আর তাৎক্ষণিক এনার্জি। এমন সময়ের জন্য দারুণ উপযোগী আনারসের শরবত। মাত্র ৫ মিনিটেই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই পুষ্টিকর ও রিফ্রেশিং পানীয়। তাই ইফতারের টেবিলে রাখুন আনারসের শরবত। রইলো রেসিপি-

উপকরণ

  • আনারস কুচি ২ কাপ
  • পুদিনা কুচি ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • বিট লবণ আধা চা চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবত ছাকনি দিয়ে ছেঁকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জেএস

আরও পড়ুন