ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রশান্তি পেতে পান করুন জিরা পানির শরবত

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৫ মার্চ ২০২৬

দিনের ব্যস্ততা, মানসিক চাপ আর অস্বস্তিকর গরমে শরীর ও মন উভয়ই ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় প্রকৃতির সরল উপায়েই আমরা খুঁজতে পারি আরাম ও তাজগীর। জিরা পানি এক সাধারণ কিন্তু চমৎকার প্রাকৃতিক উপাদান, শুধুমাত্র দেহকে সতেজ রাখে না, মনকেও প্রশান্তি দেয়। এই ছোট্ট শরবত আপনার দৈনন্দিন রুটিনে যোগ করলে মানসিক চাপ কমানো এবং হজম প্রক্রিয়াকে উন্নত করার সঙ্গে সঙ্গে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। রইলো রেসিপি-

উপকরণ

  • আস্ত জিরা ১ চামচ
  • জিরা গুঁড়া ১ চামচ
  • বিটলবণ ১/৪ চা চামচ
  • সাদা গোলমরিচ গুড়া ১/৪ চা চামচ
  • চিনি স্বাদমতো
  • লেবু ১ টি
  • লবণ স্বাদমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই ১ চামচ আস্ত জিরা একটি তাওয়া বা কড়াইতে অল্প আঁচে গরম করে নিন। এরপর ভাজা জিরা পানিতে ভালো করে ধুয়ে নিন। এবার এক কাপ কুসুম গরম পানিতে জিরা ভিজিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। যখন পানির রং হলদে হয়ে যাবে তখন আরেকটি কাপে জিরা পানি ছাকনি দিয়ে ছেঁকে নিন।

এবার ছেঁকে রাখা পানিতে জিরা গুঁড়ো, বিটলবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি, লেবু ও লবণ পরিমাণমতো মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো জিরা পানির শরবত।

জেএস/

আরও পড়ুন