ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

হাফসা মিতুর কবিতা

অদৃশ্য চিঠির ঘ্রাণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১১:৩৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রহরের পর প্রহর কাটলো,
কত দীঘল রজনী হলো পার।
ঝরলো পাতা,
আসলো ফাগুন ছড়ালো ঘ্রাণের মায়া।
অপেক্ষায় আমি—
তুমি আর তোমার চিঠি।
খোলা দরজা, পড়ন্ত বিকেল,
স্নিগ্ধ বাতাস,
উড়িয়ে দেওয়া চুল।
আমি জলপাই রঙের শাড়িতে,
খানিকটা কাজল চোখে—
জল টলমল।
শব্দহীন অভিমানী প্রেমিকা হয়ে
আমার অধীর অপেক্ষা।
কিন্তু তুমি আর তোমার চিঠি—
কখনোই এলে না।

এসইউ

আরও পড়ুন