ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

স্বাধীনতা তুমি লাল-সবুজের গান

সাহিত্য ডেস্ক | মাহজাবীন তাসনীম রুহী | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা তুমি মার্চের উত্তাল দুপুরের ডাক,
রাজপথজুড়ে জেগে ওঠা মানুষের হাক।

স্বাধীনতা তুমি ইতিহাসে লেখা আগুনের নাম,
রক্তভেজা পথ পেরিয়ে ওঠা বাংলা অবিরাম।

স্বাধীনতা তুমি মিছিল ভরা স্বপ্নের উড়ান,
শহীদের রক্তে রাঙা লাল-সবুজের গান।

আজও বাতাসে শোনা যায় সেদিনের আহ্বান,
এ দেশ আমার, এ দেশ আমার পরিচয় মহান।

এসইউ

আরও পড়ুন