ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

ইফতেখার রবিনের পাঁচটি কাপলেট

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২৬

একাকিত্ব
ভিড়ের ভেতরেই ধীরে ধীরে মরে গেলাম,
কারও চোখে পড়েনি—আমি একা ছিলাম।

****

ক্ষুধা
প্লেটে ভাত আছে, তবু পেটে হাহাকার,
ক্ষুধা জানে—সব খাবার নয় খাবার।

****

ভয়
বাঘ নেই জঙ্গলে, তবু কাঁপে বন,
মানবজন্তুই যথেষ্ট ভয়ংকর এখন।

****

ভালোবাসা
হাতটা ধরা ছিল, মনটাও ছিল দূরে,
ভালোবাসা হারায় কাছাকাছি ঘুরে।

****

শেষ কথা
কবরের পাশে দাঁড়িয়ে জীবন বুঝলাম আজ,
বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ।

এসইউ

আরও পড়ুন