ডিসেম্বরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হবে
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বেবিচক কর্তৃপক্ষ তাকে এ তথ্য জানায়।
বেবিচক জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে।
পরিদর্শনকালে বেবিচক কর্মকর্তারা প্রধান উপদেষ্টার কাছে সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সারসংক্ষেপ তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
এমইউ/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ভিডিও ভাইরাল
- ২ ৪০০ সদস্য নিয়ে ভাষা শহীদদের প্রতি বিডি ক্লিনের শ্রদ্ধা
- ৩ তেজগাঁওয়ের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফুলের চারা রোপণ
- ৪ সরকার সব জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর
- ৫ ভাষাশহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা