ফুটপাতের ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
ফাইল ছবি
রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের সবার বাসা বংশালের কসাইটুলি এলাকায়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. আব্বাস বলেন, বংশাল বাংলাদেশ মাঠ এলাকায় ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকানে খাওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দোকানদার নয়নসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের ৭ শতাংশ, ইকবালের ২ শতাংশ, রিমঝিমের ১ শতাংশ, মেহেদী হাসানের ১ শতাংশ ও অপূর্বের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফুটওভার ব্রিজগুলোর মালিক আসলে হকাররা, আমরাই জোর করে ব্যবহার করি’
- ২ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ৩ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৪ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৫ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি